উত্তর: এক বা একাধিক ডেটা ফাইলের সমন্বয়ে ডেটাবেজ তৈরি বা গঠিত হয়। ডেটাবেজ হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ।
উত্তর: ডেটাবেজকে বিভিন্ন গঠনে সাজানো ও উপস্থাপনার কাজগুলোকে বলা হয় ডেটাবেজ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা।
উত্তর: কম্পিউটার হার্ডওয়্যার, ডেটাবেজ, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ও ডেটাবেজ এর ব্যবহারকারীকে একত্রে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা DBMS বলে।
উত্তর: RDBMS এর পূর্ণনাম: Relational Database Management System: RDBMS হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য ও সেই তথ্যগুলো পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় জটিল প্রোগ্রামের সমষ্টি।
উত্তর: কোন ডেটা টেবিলে সংরক্ষিত বিপুল পরিমাণ ডেটা থেকে প্রয়োজনীয় যে কোন ডেটাকে অত্যন্ত দ্রুত এবং। খুব সহজ উপায়ে খুঁজে বের করার কার্যকরী ব্যবস্থাকে কুয়েরি বলে।
উত্তর: SQL. এর পূর্ণরূপ হচ্ছে Structured Query Language। এটি একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রামিং ভাষা। অধিকাংশ রিলেশনাল ডেটাবেজ সিস্টেমে ডেটা অ্যাকসেস করার জন্য SQL ব্যবহৃত হয়।
উত্তর: ইনডেক্স করার অর্থ হচ্ছে সূচি প্রণয়ন করা। কোন ফাইলের ডেটার ইন্ডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের ডেটাকে আরোহী বা অবরোহী অনুসারে ক্রমানুযায়ী সাজানো।
উত্তর: একটি ফাইলে এক বা একাধিক সাধারণ ফিল্ড থাকতে পারে। যে ফিল্ডের সকল তথ্য ভিন্ন ও অদ্বিতীয় হয় এবং যার সাহায্যে একটি ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাকে প্রাইমারি কী ফিল্ড বলে।
উত্তর: যদি কোন ডেটাবেজের একটি ফাইলের প্রাইমারি কী ফিল্ড অন্য কোন ডেটা ফাইলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তাহলে ঐ ফিন্ডকে বলা হয় ফরেন কী ফিল্ড।
উত্তর: বড় বড় ব্যাংক, শিল্প-কলকারখানা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে আন্তঃযোগাযোগ ব্যবস্থার জন্য এক ধরনের ডেটাবেজ সফটওয়্যার ব্যবহার করে থাকে। এ ধরনের ডেটাবেজ সফটওয়্যারকে কর্পোরেট ডেটাবেজ বলে।
উত্তর: ডেটা এনক্রিপশন বা ডেটা এনক্রিপ্ট করা মানে হলো মূল ডেটাকে পরিবর্তন করা যা মানুষের পক্ষে বুঝা সম্ভব নয়। ডেটা এনক্রিপ্ট করা হলে সেগুলো আর কোন মানুষ বুঝতে পারে না। সেগুলো বুঝতে হলে এনক্রিপ্ট করা ডেটাগুলো পুনরায় ডিক্রিপ্ট করতে হবে।
উত্তর: এনটিটি হলো বাস্তব বা অবাস্তব বস্তুর আদর্শ শ্রেণিকরণের জন্য প্রয়োজনীয় প্রবীন একক। কোন ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয় তাকে এনটিটি বলে।
উত্তর: একটি Entity এর বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম বা উপাদান ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন-একজন ছাত্রের নাম, রোল, বয়স ইত্যাদি হচ্ছে এক একটি অ্যাট্রিবিউট।
উত্তর: প্রত্যেকটি অ্যাট্রিবিউট এর যে মান থাকে তাকে বলা হয় ভেল্যু। যেমন- Name Attribute এর Value হচ্ছে Asif, Role Attribute এর Value হচ্ছে ৬৯৮১।
উত্তর: ফাইল ও ডেটাবেজের রেকর্ড সনাক্তকরণের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে কী ফিল্ড বলা হয়। কী ফিল্ড হচ্ছে সম্পর্কযুক্ত ডেটাবেজের গুরুত্বপূর্ণ সেতু বন্ধন।
উত্তর: ডেটার অননুমোদিত ব্যবহার বা ডেটাসমূহে অননুমোদিত কারো অ্যাকসেস নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করাই হলো ডেটা সিকিউরিটি।
উত্তর: কুয়েরী ভাষা হচ্ছে এক ধরনের ল্যাংগুয়েজ যার মাধ্যমে ব্যবহারকারী ডেটাবেজে ডেটা গঠনের কাজ করে থাকে।
উত্তর: যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, তখন একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা যায় না। সে সবক্ষেত্রে দুটি ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসাবে ব্যবহার করা হয়। এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড।
উত্তর: এনটিটি রিলেশনশীপ (Entity Relationship Model বা E-R Model) মডেল হলো একটি এনটিটি সেটের বিভিন্ন এনটিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি। ডেটাবেজ ডিজাইনের এনটিটি রিলেশন মডেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
উত্তর: কোনো চলকের ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে এনক্যাপসুলেশন বলা হয়।
উত্তর: যে ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের উপর ডেটাবেজের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যাক্তি ব্যক্তিবর্গকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (DBA) বলে।
উত্তর: CASE এর পূর্ণরূপ হলো Computer Aided Software Engineering। এটি ডেটাবেজ ডিজাইনের জন্য একটি প্যাকেজ সফটওয়্যার যাতে বিভিন্ন টুলস থাকে, যার মাধ্যমে ডেটাবেজ ডিজাইন করা হয়।
উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড।
উত্তর: একটি ডেটা টেবিলের রেকর্ডের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে।
উত্তর: ব্যবহারকারী ডেটাবেজ হতে তথ্য আহরণ অর্থাৎ রেকর্ড অনুসন্ধান ও রিপোর্ট তৈরি করতে পারে আর এটাই হচ্ছে ডেটাবেজ ইন্টারোগেশন।
উত্তর: ডেটা সংগঠনে কয়েকটি অক্ষর এর সমষ্টি নিয়ে তৈরি হয় একটি ফিল্ড অর্থাৎ ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একই ক্যাটাগরিতে নামকরণ করেন।
উত্তর: রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে একই ডেটাবেজকে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে, একেই ডেটা কনফারেন্সিং বলে।
উত্তর: CRM-এর পূর্ণরূপ হলো Customer Relationship Management |
উত্তর: ডেটার ধরণকেই ডেটা টাইপ বলে।
উত্তর: ATM এর পূর্ণরূপ হলো: Automated Teller Machine


Comments