প্রোগ্রামের ধারণা ও বিভিন্ন প্রজন্মের ভাষা
উত্তর: কম্পিউটার বন্ধ করলে যেসব মেমোরির ডেটা সংরক্ষিত থাকে না অর্থাৎ হারিয়ে যায়, সেগুলোকে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলা হয়।
উত্তর: ভার্চুয়াল মেমোরি হলো একটি মেমোরি ম্যানেজমেন্ট কৌশল যা কম্পিউটারে র‍্যামের জায়গা কমে গেলে হার্ডডিস্কের একটা অংশকে ব্যবহার করতে দেয়।
উত্তর: যে বোধগম্য ভাষায় কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয় তাকে প্রোগ্রামের ভাষা বলে।
উত্তর: কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম।
উত্তর: C++ এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। ১৯৮০ সালে বিয়ার্ন স্ট্রাস্ট্রুপ (Bjiarne Stroustrup) যুক্তরাষ্ট্রের AT&T Bell Laboratory এটিতে C++ তৈরি করেন।
উত্তর: কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা (4GL) বলা হয়। উচ্চতর ভাষার তুলনায় চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL তুলনামূলক সহজ।
উত্তর: যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে।
উত্তর: জাভা একটি প্রোগ্রামিং ভাষা যা সান মাইক্রোসিস্টেম ৯০ এর দশকের গোড়ার দিকে ডিজাইন করার পরে অতিদ্রুত বিশ্বের প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়।
উত্তর: অ্যালগল হলো একটি উচ্চস্তরের ভাষা। ১৯৫৮ সালে সর্বজনীন ভাষা হিসেবে সব কম্পিউটারে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এ ভাষার উদ্ভাবন হয়।
উত্তর: ALGOL এর পূর্ণ নাম Algorithmic Language
উত্তর: ফোরট্রান আদিতম উচ্চস্তরের নিদের্শমূলক প্রোগ্রামিং ভাষা।
উত্তর: পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা।


অনুবাদক সফটওয়্যার
উত্তর: উচ্চস্তরের ভাষায় লেখা উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার প্রোগ্রামকে কম্পাইলার বলা হয়।
উত্তর: যে প্রোগ্রামের মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রাম কে যন্ত্র ভাষায় অনুবাদ করে বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম এ পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
উত্তর: অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে অনুবাদক সফটওয়্যার ব্যবহার করা হয়, তাকে অ্যাসেম্বলার বলে।
উত্তর: অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম নির্বাহ প্রক্রিয়া হলো-
প্রোগ্রাম নির্বাহ প্রক্রিয়া
উত্তর: উচ্চস্তরের এবং অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে।


প্রোগ্রাম সংগঠন, উন্নয়ন ও ডিজাইন মডেল
উত্তর: প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং, এর আক্ষরিক অর্থ পোকা বাছা।
উত্তর: ভুল সংশোধনের পর প্রোগ্রাম ঠিকমতো কাজ করলে তা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখতে হয়, এই সংরক্ষিত বা লিপিবদ্ধ করে রাখাকে ডকুমেন্টেশন বলে।
উত্তর: কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য কতকগুলো পদক্ষেপ নিতে হয় এ পদক্ষেপ সমূহকে প্রোগ্রাম তৈরির ধাপ বলে।
উত্তর: স্ট্রাকচার্ড প্রোগ্রামিং হলো একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা।
উত্তর: অবজেক্ট বা চিত্রভিত্তিক কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়।


অ্যালগরিদম-ফ্লোচার্ট
উত্তর: কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি, তাকে আলগরিদম বলে।
উত্তর: কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপগুলোকে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে প্রকাশ করাকে বলা হয় প্রবাহচিত্র বা ফ্লোচার্ট।
উত্তর: ফ্লোচার্ট দুই প্রকার। যথা: সিস্টেম এবং প্রোগ্রাম।
উত্তর: কোনো সংস্থা বা সংগঠনের সকল কাজের ধারাবাহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে সিস্টেম ফ্লোচার্ট বলা হয়।


সি প্রোগ্রামের ধারণা
উত্তর: প্রত্যেক স্ট্যান্ডার্ড লাইব্রেরির যে ফাইলসমূহ ঐ লাইব্রেরির সকল ফাংশনের জন্য ফাংশন প্রোটোটাইপ ধারণ করে সেই ফাইলসমূহকে হেডার ফাইল বলা হয়।
উত্তর: কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরমেট ঠিক না থাকলে যে এরর হয় তাকে রান টাইম এরর বলে।
উত্তর: Syntax error বা সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল।
উত্তর: প্রেগ্রামে চলকের মান গ্রহণ করার জন্য ব্যবহৃত স্টেটমেন্টকে ইনপুট এবং যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামের ফলাফল মনিটরে প্রদর্শন করা হয় তাকে আউটপুট বলে।
উত্তর: সি এর জনক হলেন Dennis Ritchie, তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে সি' প্রয়োগ করেন।
উত্তর: সি প্রোগ্রামে ফরম্যাটেড (কাঙ্খিত আকারে) ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য সে সকল ক্যারেক্টার সেট বা ক্যারেক্টারগুচ্ছ ব্যবহৃত হয় তাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়।
উত্তর: প্রেগ্রামে যখন কোনো এক্সপ্রেশনের শেষে সেমিকোলন (;) দেওয়া হয়, তখন C এর ভাষায় একে স্টেটমেন্ট বলা হয়।
উত্তর: সি প্রোগ্রামে ভগ্নাংশ বা দশমিকযুক্ত সংখ্যা অর্থাৎ floating point number রাখার জন্য যে ডেটা টাইপ ব্যবহার করা হয় তাকে float ডেটা টাইপ বলে।
উত্তর: সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে চলক (Variable) বলা হয়।
উত্তর: যার কোনো পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলা হয়। প্রোগ্রামে কোনো রাশির মান পরিবর্তিত না হলে তাকে ঐ প্রেগ্রামের ধ্রুবক বলা হয়।


কী-ওয়ার্ড, অপারেটর, অপারেন্ড ও এক্সপ্রেশন
উত্তর: প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন শব্দ রয়েছে যা একটি নির্দিষ্ট অর্থ বহন করে এবং একটি নির্দিষ্ট কাজ সম্পাদান করে। এদেরকে সংরক্ষিত শব্দ বা কীওয়ার্ড বলা হয়।
উত্তর: সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ ক্যারেক্টার যেমন: +, -, *, /, ++, --, >>, >=, <= ইত্যাদি ব্যবহৃত হয়। এসব বিশেষ ক্যারেক্টারকে বলা হয় অপারেটর।
উত্তর: সি ভাষায় ব্যবহৃত অপারেটর এবং কনস্ট্যান্টের অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে এক্সপ্রেশন বা বর্ণনা বলে।
উত্তর: অপারেটর presidence হলো কিছু নিয়ম যেই নিয়মগুলো নির্ধারণ করে কোন অপারেটর এর কাজ আগে হবে।
উত্তর: যে সকল অপারেটর একটি মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে তাদেরকে ইউনারি অপারেটর বলে।
উত্তর: যেসব অপারেটর দুটি অপারেন্ড নিয়ে কাজ করে তাদেরকে বাইনারি অপারেটর বলে।


লুপ, অ্যারে ও ফাংশন
উত্তর: প্রোগ্রাম নির্বাহের সময় প্রোগ্রামের কোনো অংশ শর্তসাপেক্ষে পুনঃপুন প্রক্রিয়াকরণ করাই হলো লুপ।
উত্তর: সি প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট একটি ব্লকের মধ্যে যে নামে রাখা হয়, তাকে ফাংশন বলা হয়।
উত্তর: একটি সাধারণ ভেরিয়েবলের নামের আওতায় মেমরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডেটার সমষ্টিকে অ্যারে বলা হয়। অন্য কথায়, অ্যারে হলো একই টাইপের কতগুলো ভেরিয়েবলের সেট।
উত্তর: সি ভাষায় ব্যবহৃত আগে থেকে তৈরি এবং সরাসরি ব্যবহার উপযোগী ফাংশনগুলোকে লাইব্রেরি ফাংশন বলা হয়।
উত্তর: যে অ্যারেতে একটি মাত্র কলাম ও একাধিক সারি অথবা একটি মাত্র সারি এবং একাধিক কলাম উপস্থাপন করা হয় তাকে একমাত্রিক অ্যারে বলা হয়।
উত্তর: যে অ্যারেতে একাধিক সারি ও একাধিক কলামে ডেটা উপস্থাপন করা হয় তাকে দ্বিমাত্রিক অ্যারে বলা হয়।


অন্যান্য
উত্তর: কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ ০ বা ১ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে।
উত্তর: IDE এর পূর্ণনাম Integrated Development Environment
উত্তর: কী-বোর্ডের কোনো কীতে চাপ দেওয়া, কোনো বিশেষ কন্ট্রোলের উপর মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করা ইত্যাদি হলো ইভেন্ট।
উত্তর: সুডো (pseudo) একটি গ্রীক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা যা সত্য নয়। প্রোগ্রামের ধরন এবং কার্যাবলী সংবলিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডো কোড বলা হয়।
উত্তর: সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করা হয়। ব্যবহৃত ডেটার ধরনকে ডেটা টাইপ বলা হয়।

পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

আইসিটির গুরুত্বপূর্ণ শব্দ সংক্ষেপ

Comments