তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্ভিক কার্যক্রম যেমন- (ডকুমেন্ট তৈরি, ডকুমেন্ট নথিভুক্তকরণ ও সংরক্ষণ ইত্যাদি) দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করাকে অফিস অটোমেশন বলে।
১৯৭০ সালের দিকে অফিসগুলোতে অটোমেশনের প্রচলন শুরু হয়।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং।
ইলেকট্রনিক ব্যবস্থায় বা অনলাইনের মাধ্যমে শিক্ষা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে ই-এডুকেশন বলে।
ই-কমার্স এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। পণ্য বা সেবার উৎপাদন, মার্কেটিং ডেলিভারী, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াকে সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্স বলে।
ই-গভর্নান্স এর পুরো নাম হলো- ইলেকট্রনিক গর্ভন্যান্স। ইহা এমন একটি পদ্ধতি বা ব্যবস্থা যা সরকারের কর্মকান্ড ইলেকট্রনিক বা ডিজিটালাইজড আকারে রূপান্তরিত করে এবং জনগণের সাথে সরকারের সরাসরি যোগসূত্র স্থাপন করে।
ইন্টারনেট পৃথিবী বিস্তৃত একটি বৃহত্তম কম্পিটিটার নেটওয়ার্ক। এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
ই-মেইল: Electronic mail কে সংক্ষেপ E-mail বলা হয়। এটি একটি উন্নত ও দ্রুত বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। এটি এমন এক নেটওয়ার্ক ব্যবস্থা যার মাধ্যমে স্বল্প ব্যয়ে তাৎক্ষণিকভাবে বিশ্বের যেকোনো প্রান্তে সংবাদ আদান প্রদান করা যায়।
আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা যায়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।
Expert System: এক্সপার্ট সিস্টেম এমন একটি সিস্টেম যার সাহায্যে সফটওয়্যার এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো জটিল সমস্যার সমাধান অথবা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক্সপার্ট সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে প্রতিষ্ঠিত।
ওয়ারলেস ডিজিটাল ডিভাইস ও ওয়্যারলেস এ্যাপ্লিকেশন প্রোটোকলের সাহায্যে সরাসরি ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক বিজনেস করাকে এম কমার্স বলে।
ওয়েব পেজ (Webpage) হলো সাধারণত এক ধরনের ওয়েব ডকুমেন্ট যেখানে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য বা ছবি রাখা হয় এবং একটি ওয়েব সাইটের সাথে যুক্ত থাকে যা ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর যেকোন স্থান থেকে দেখা যায়।
নব্বই দশকে ইন্টারনেট চালু হয়।
প্রযুক্তি বিদ্যার যে শাখায় কম্পিউটার দ্বারা গণনীয় সকল প্রক্রিয়া এবং তার গঠন বিদ্যার অধ্যায়ন করা হয় তাকে কম্পিউটিং বলা হয়। অর্থাৎ তাহলো কম্পিউটারে ব্যবহারের প্রযুক্তি।
মানুষের চিন্তাভাবনা ও শেখার সক্ষমতাকে প্রোগ্রামিং এর মাধ্যমে কোন যন্ত্রে সিমুলেশন করা হলে যন্ত্রে যে বুদ্ধিমত্তা প্রকাশ পায় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
ক্রায়োসার্জারি হল এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষসমূহ ধ্বংস করা হয়।
ক্রায়োসার্জারিতে ব্যবহৃত পদার্থগুলো দুইটি পদ্ধতিতে প্রয়োগ করা যায়।
বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যেমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
জিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক, সম্পদ, ভূমি, পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয় যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উন্নত বা অভিনব জীব উত্পাদন করা হয়।
মরি টারফ ৯৭৫ সালে টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন।
টেলিকনফারেন্সিং প্রকার। যথা- i. পাবলিক কনফারেন্স , ii. ক্লোজড কনফারেন্স, iii. রিড অনলি কনফারেন্স।
ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন- টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো টেলিকনফারেন্সিং।
ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।
ডিজিটাল কনভারজেন্স হলো বিভিন্ন মাধ্যমের বিভিন্ন প্রযুক্তিকে (তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি বা টেলিকমিউনিকেশনস, কনজ্যুমার ইলেকট্রনিক্স ও বিনোদন বা গেই শিল্প) মিলিত করে একটি মাধ্যমে একীভূত করা এবং কার্যকরভাবে পরিচালনা করা।
সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমুহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায়- তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত।
তথ্য হল কোন প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অন্যভাবে বলা যায়- ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য।
তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।
স্যাটেলাইট কমিউনিকেশন, টেলি কমিউনিকেশন ও ওয়্যারলেস কমিউনিকেশন।
শিক্ষা গ্রহনের জন্য কোন শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা একদেশ থেকে অন্য দেশে যেতে হয় না। অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে। এমনকি একজন শিক্ষার্থী অনলাইনেই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে এবং ঘরে বসেই ফলাফল দেখতে পারে। এতে সময়, অর্থ, পরিশ্রম সাশ্রয় হয়। এই ধারণাকে বলা হয় দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং বা ই-লার্নিং।
রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।
পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে।
প্রোব হচ্ছে ক্রায়োসার্জারি চিকিৎসার এক ধরনের যন্ত্র। শরীরের অভ্যন্তরীণ টিউমারের চিকিৎসার এক ধরনের যন্ত্র। শরীরের অভ্যন্তরীণ টিউমারের চিকিৎসার প্রোবনামক একটি ফাঁপা যন্ত্র দিয়ে তরল নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস টিউমারের সংস্পর্শে সঞ্চালন করা হয়।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হল প্লেজিয়ারিজম।
Fuzzy Logic এমন একটি যুক্তি ব্যবস্থা যেখানে কোন সমস্যার সমাধান 1 অথবা 0 ছাড়াও বিভিন্ন উপায় দেওয়া যায়। বাইনারী ব্যবস্থায় একটি সমস্যার সমাধান 'হ্যাঁ অথবা না'-এই দুটি উপায়ে দেয় কিন্তু ফাজি লজিকে একটি সমস্যার সমাধান দুইয়ের অধিক উপায়ে দেওয়া যায়।
ইন্টারনেট ব্যবস্থায় কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে ফিশিং বলে।
কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তিবদ্ধ না হয়ে, স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং।
ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়ে বিশেষায়িত কম্পিউটার সিস্টেমসমূহ যেমন-ফ্লাইট সিমুলেটরসমূহের মাধ্যমে সিভিলিয়ান কিংবা মিলিটারি পাইলটদেরকে সত্যিকারের এয়ারক্র্যাফট ছাড়াই সেটি চালানোর প্রশিক্ষণ দেয়া হয়।
বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটাসমূহ বিশ্লেষণ করা এবং বিশ্লেষণের জন্য বিভিন্ন পদ্ধতি, সফ্টওয়্যার বা টুলস তৈরি করা হয়।
বায়োইনফরমেট্রিক্স হলো একটি ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান যেখানে কম্পিউটার বিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, জীববিদ্যা ইত্যাদি বিষয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে বায়োলজিক্যাল ডেটা ম্যানিপুলেট করা হয়। এটি হলো বায়োলজিক্যাল ডাটা ব্যবহার, সংরক্ষণ ও পুনঃব্যবহার করার একটি পদ্ধতি।
বায়োইনফরমেট্রিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়।
বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা হয়।
সাধারণত কোনো পণ্যের প্যাকেটের গায়ে পাশাপাশি অনেকগুলো লম্বা রেখা বা বার বা চিহ্ন থাকে, সাংকেতিক এই রেখা বা চিহ্নকে বলা হয় বারকোড যার দ্বারা পণ্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়।
বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
কম্পিউটার বুলেটিন বোর্ড হল ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য একটি ইলেক্ট্রনিক ব্যবস্থা যেখানে একটি ক্ষমতাশালী কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থেকে অন্যান্য কম্পিউটারের সাথে যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ ও সংরক্ষণ ইত্যাদি কাজ করে থাকে ।
ব্লগ হচ্ছে এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা পত্রিকা।
যিনি ইন্টারনেট ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।
ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়।
ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়।
ভার্চুয়্যাল রিয়েলিটি (Virtual Reality) বা VR হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং (Modelling) ও অনুকরণবিদ্যার (Simulation) প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে।
যে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে সে ব্যবস্থাকে ভিডিও কনফারেন্সিং বলে।
মোবাইল ফোন, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বা ভয়েস ফিশিং বলা হয়। যেমনঃ ফোনে লটারী বিজয়ের কথা বলে এবং টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া।
একস্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্য ভাবে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত প্রযুক্তিই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি । অন্যভাবে বলা যায়, ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে।
রিজার্ভেশন সিস্টেম হলো অনলাইন ভিত্তিক যাতায়াতের সিডউল তৈরি এবং আসন সংরক্ষণ করার ব্যবস্থা। বর্তমানে বিভিন্ন এয়ার লাইন অফিস, ট্রাভেল এজেন্ট অফিস, হোটেল প্রভৃতি স্থানে যাতায়াতের সিডিউল তৈরি করা এবং আসন ব্যবস্থা সংরক্ষণ করা হয়।
রোবট শব্দের অর্থ যন্ত্রমানব। মূলত রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র যা মানুষের জন্য অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে। এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে।
রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরণের ইলেকট্রো-মেকানিক্যাল যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোন ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে। এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে।
প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন, রোবট তৈরি, পরিচালনা ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়।
টেকনোলজি বা প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজসম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
অন্যের তৈরি করা সফটওয়্যার কপি করে বিক্রি বা ব্যবহার করাকে সফটওয়্যার পাইরেসি বলে।
ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নৈতিকতা বিবর্জিত কাজ সংগঠিত হচ্ছে। এসব অনৈতিক কাজকে সাইবার ক্রাইম বলে।
ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় তাদেরকে সাইবার ক্রাইম বলে।
নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়াকর্কে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন একটি ইমেইল অ্যাড্রেসে শতশত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফর্মেন্সের ক্ষতি করে বা মেমোরি দখল করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।
ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে।
স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং, সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা হয়।
স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যেকোনো স্থান থেকে কোন বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন সিস্টেমসহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমকে হোম অটোমেশনও বলা হয়।
বৈধ অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে ইন্টারনেটের মাধ্যমে কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ বা কনট্রোল নেয়াকে হ্যাকিং (Hacking) বলে। যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয়।
ATM দ্বারা বোঝায় Automated Teller Machine এটি একটি স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থা। এর মাধ্যমে অর্থ উত্তোলন করা যায়।
DNA এর পূর্ণ নাম: Deoxyribo Nucleic Acid
GPS এর পূর্ণ রূপ হলো Global Positioning System । GPS এর সাহায্যে গাড়ির বর্তমান অবস্থান, গাড়ির গতিবেগ কত, গাড়িটি কোন স্থান থেকে কোন স্থানে যাচ্ছে তা সহজে জানা যায়।
GSM-এর পূর্ণনাম- Global System for Mobile Communication.
ICT এর পূর্ণনাম হলো Information and Communication Technology.
সিমুলেশন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত।
ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক এমন একটি কম্পিউটিং ব্যবস্থা যেখানে কম্পিউটারের সমস্ত ডেটা এবং সফটওয়্যার নিজের কম্পিউটারে না রেখে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ বা নেটওয়ার্কে জমা করে রাখা হয় এবং প্রয়োজনের সময় সেখান থেকে ব্যবহার করা হয়।

আইসিটির গুরুত্বপূর্ণ শব্দ সংক্ষেপ

        উত্তর

Comments